আপনার ডিপিডিসি প্রিপেইড মিটারের ব্যাল্যান্স দেখুন বারবার লগইন ছাড়াই
বারবার কাস্টমার নাম্বার আর ক্যাপচা দেওয়ার ঝামেলা নেই। অ্যাপ খুললেই ঢাকার ডিপিডিসি প্রিপেইড ব্যাল্যান্স হাজির — হোম স্ক্রিন উইজেটেও! আর সেইসাথে থাকছে আপনার দৈনিক, মাসিক বিদ্যুৎ খরচের হিসাব, রিচার্জের হিস্ট্রি, লো ব্যাল্যান্স নোটিফিকেশন ও আরও অনেক কিছু!
অফিসিয়াল অ্যাপে যা করতে কষ্ট, এখানে তার সবটাই সহজ।
যাঁরা শুধু জানতে চান মিটারে কত টাকা আছে, তাঁদের জন্যই বানানো।
একবারই লগইন
কাস্টমার নাম্বারটা একবার দিলেই হলো। পাসওয়ার্ড নেই, ক্যাপচা নেই, বারবার লগইনের ঝামেলাও নেই — বাকিটা অ্যাপ নিজেই সামলে নেয়।
একাধিক অ্যাকাউন্ট
বাসা, অফিস, বাবা-মায়ের মিটার — যতগুলো খুশি যোগ করুন। প্রত্যেকটার আলাদা নাম দিয়ে রাখুন, এক ট্যাপেই এক অ্যাকাউন্ট থেকে আরেকটায়।
খরচের হিসাব
আজ কত গেল, এ মাসে কত গেল, কবে কত রিচার্জ করলেন, আর এই ব্যাল্যান্সে আর কয়দিন চলবে — সবটাই চার্টে সাজানো।
লো ব্যাল্যান্স অ্যালার্ট
কত টাকায় নেমে এলে আপনি জানতে চান, ঠিক করে দিন। বিদ্যুৎ চলে যাওয়ার আগেই অ্যাপ মনে করিয়ে দেবে।
ক্লাউড সিঙ্ক
ব্যাল্যান্স হিস্ট্রি এমনিতেই ক্লাউডে জমা থাকে — ফোন বদলালে বা অ্যাপ আবার ইনস্টল করলেও পুরনো হিসাব হারায় না। না চাইলে সেটিংস থেকে যেকোনো সময় বন্ধ করে দিতে পারেন।
প্রতিদিনের আপডেট
প্রতিদিন সকালে ব্যাল্যান্স কত, নোটিফিকেশনেই জানিয়ে দেয় — অ্যাপ না খুলেই জেনে যাবেন।
এক নজরে ডিপিডিসি ব্যাল্যান্স চেকার অ্যাপ
ব্যাল্যান্স, ব্যবহার, হিস্ট্রি আর সেটিংস।




ইন্সটল করা থেকে ব্যাল্যান্স দেখা – এক মিনিটেরও কম সময়ে
এরপর আর কখনও কাস্টমার নাম্বার লিখতে হবে না।
অ্যাপটি ইনস্টল করুন
গুগল প্লে থেকে ফ্রি অ্যাপটি ইনস্টল করুন।
কাস্টমার নাম্বার দিন
শুধুমাত্র প্রথমবার আপনার ডিপিডিসি কাস্টমার নাম্বারটি দিন।
ব্যাল্যান্স দেখুন
কাস্টমার নাম্বার দিলেই ব্যাল্যান্স হাজির! আর সেইসাথে থাকছে আপনার দৈনিক, মাসিক বিদ্যুৎ খরচের হিসাব, রিচার্জের হিস্ট্রি, লো ব্যাল্যান্স নোটিফিকেশন ও আরও অনেক কিছু!
ব্যবহারকারীরা যা বলছেন
গুগল প্লেতে ১৫০+ রেটিং থেকে গড়ে ৪.৬★।
“An excellent and user-friendly app. All the electricity-related categories are explained in a clear and simple way. The low-balance notification feature also works really well and is very useful. Overall, this app is far better than DPDC’s official app and offers a much better user experience.”
গুগল প্লে রিভিউপ্রশ্ন-উত্তর
ডিপিডিসি প্রিপেইড ব্যাল্যান্স কীভাবে দেখব?
গুগল প্লে থেকে ফ্রি অ্যাপটি ইনস্টল করুন, একবার ডিপিডিসি কাস্টমার নাম্বার দিন — ব্যাল্যান্স সঙ্গে সঙ্গে দেখা যাবে, ক্যাপচা বা বারবার লগইন লাগবে না। অ্যাপটি প্রতিদিন সকালে ব্যাল্যান্স আপডেট করে, হোম স্ক্রিন উইজেটেও দেখায়, আর ঢাকায় আপনার দৈনিক ও মাসিক বিদ্যুৎ খরচের হিসাব রাখে।
ডিপিডিসি ব্যাল্যান্স চেকার কী?
ঢাকার ডিপিডিসি প্রিপেইড বিদ্যুৎ মিটারের ব্যাল্যান্স দেখার একটি ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপ। একবার কাস্টমার নাম্বার দিলে অ্যাপটি প্রতিদিন সকালে ব্যাল্যান্স আপডেট করে, হোম স্ক্রিনের উইজেটেও ব্যাল্যান্স দেখায়, আর আপনার ঠিক করা সীমার নিচে নামলে নোটিফিকেশন পাঠায়। লগইন বা ক্যাপচা লাগে না; বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই চলে।
এটি কি ডিপিডিসির অফিসিয়াল অ্যাপ?
না। এটি ব্যক্তিগত উদ্যোগে বানানো একটি অ্যাপ, যা ডিপিডিসির নিজস্ব সার্ভিস থেকে ব্যাল্যান্স দেখায়। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এবং তাদের অনুমোদনও নেই।
কাস্টমার নাম্বার কোথায় পাব?
নাম্বারটি আপনার প্রিপেইড মিটার কার্ডে আর প্রতিটি রিচার্জ রসিদে লেখা থাকে। দুটোই হারিয়ে গেলে অ্যাপের ভেতরেই ছোট একটি গাইড আছে।
অ্যাপ থেকে কি রিচার্জ করা যায়?
না — অ্যাপটি শুধু ব্যাল্যান্স ও খরচের হিসাব দেখার জন্য। সেইসাথে রিচার্জের হিস্ট্রি দেখায় ও ব্যাল্যান্স কমে গেলে জানিয়ে দেয়।
কী কী তথ্য নেওয়া হয়?
কোনো অ্যাকাউন্ট বা সাইন আপ লাগে না, বিজ্ঞাপন বা ট্র্যাকিংও নেই। আপনার কাস্টমার নাম্বার আর ব্যাল্যান্স হিস্ট্রি ফোনে থাকে এবং ক্লাউডেও জমা থাকে — এটি ডিফল্টে চালু, সেটিংস থেকে বন্ধ করা যায়। বিস্তারিত আছে প্রাইভেসি পলিসিতে।